ডায়াবেটিস রোগীর সবজি রেসিপি
ডায়াবেটিস রোগীর সবজি রেসিপি, এ ধরনের রোগীদের খাদ্য নির্বাচন করার সময় খাদ্যের
গ্লাইসেমিক সূচক ( GI ) এবং গ্লাইসেমিক লোড ( GL ) দেখে খাবার নির্ধারণ করা
অত্যন্ত জরুরী। গ্লাইসেমিক সূচক পদ্ধতি হচ্ছে কোন খাবার খাওয়ার পর
রক্তে গ্লুকোজ কত দ্রুত বাড়ে তা নির্দেশ করে।
কোন খাবারের গ্লাইসেমিক সূচক ৫৫ বা তার কম হলে তাকে নিম্ন GI এবং ৫৬ থেকে ৬৯ হলে মাঝারি (GI ) ও ৭০ বা তার বেশি হলে উচ্চ ( GI ) হিসাবে ধরা হয়। রান্নার পদ্ধতি গ্লাইসেমিক সূচকে প্রভাবিত করে। তাই ডায়াবেটিস রোগীর জন্য স্বাস্থ্যকর রান্না পদ্ধতি অনুসরণ করা উচিত।
সূচিপত্র:-
- ডায়াবেটিস রোগীর সবজি রেসিপি
- ডায়াবেটিস রোগীর জন্য উপকারী সবজি
- ডায়াবেটিস রোগীর জন্য স্বাস্থ্যকর সবজি বাছাইয়ের উপায়
- ডায়াবেটিস রোগীর জন্য সবজি কিভাবে রান্না করবেন
- লেখকের মন্তব্য
ডায়াবেটিস রোগীর সবজি রেসিপি:-
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক খাদ্য নির্বাচন ও স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস এবং
পরিমাণ মতো খাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডায়াবেটিস রোগীর সুস্থতার জন্য
বিভিন্ন ধরনের সবজির খাদ্য তালিকা একটি অপরিহার্য অংশ হতে পারে। স্টার্চ যুক্ত
সবজিগুলো শরীরের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ উপাদান ও খাদ্য আঁশ সরবরাহ করে। এগুলো
সবজি রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে যেমন বাঁধাকপি, ফুলকপি,
ঢেঁড়স, পালং শাক, লাউ, শসা ইত্যাদি।
ডায়াবেটিস রোগীর সবজি রেসিপি, এগুলো সবজি কম স্টার্চ যুক্ত, যা শরীরের জন্য
ভালো। ডায়াবেটিস রোগীর সুস্থতার জন্য তাজা ও মৌসুমী সবজি নির্বাচন করায় ভালো
হবে। অপরদিকে বেশি স্টার্চ যুক্ত সবজি যেমন আলু, মিষ্টি আলু, কচু, মটরশুটি, ভাত,
গম ও আটা তৈরির খাবার এগুলো কম পরিমাণে খাওয়াই ভালো। রোগের সুস্থতার জন্য খাদ্য
তালিকায় বিভিন্ন ধরনের সবজি রাখা ভালো, যা শরীরের জন্য খুব উপকারী। আমার পরামর্শ
অনুযায়ী একটি স্বাস্থ্যকর রেসিপি আপনি গ্রহণ করতে পারেন।
যেমন লাউ, শসা, সিম,ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি ভালোভাবে সবজিগুলো ধুয়ে নেওয়ার
পরে কেটে নিতে হবে। হালকা তেলে সামান্য পরিমাণে পেঁয়াজ রসুন ভেঁজে নিয়ে
তাতে সবজি দিতে হবে এবং প্রয়োজন মত লবণ মসলা দিয়ে ঢেকে রান্না করতে হবে। হালকা
থেকে মাঝারি তাপে রান্না করবেন। আমার দৃষ্টিকোণ থেকে এটি একটি ডায়াবেটিস
রোগীর জন্য স্বাস্থ্যকর খাবার হতে পারে। সবজি রান্নার ক্ষেত্রে কিছু বিষয়ে
আপনাকে মনোযোগী হতে হবে।
বেশি তেল মশলা ব্যবহার করা যাবে না। দীর্ঘক্ষণ আগুনে রাখা যাবে না, অনেক
সময় ভাপানো বা সেদ্ধ করা পদ্ধতি সবজির গুণাগুণ কমিয়ে দেয়। অতিরিক্ত লবণ
ও কৃত্রিম সস ব্যবহার করা যাবে না, এসব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডায়াবেটিস
রোগীর সুস্থতার জন্য সঠিক সবজি সঠিক মাত্রায় গ্রহণের বিকল্প নেই। সঠিক সবজি বেছে
নিয়ে পরিমাণ মতো তেল মসলা ব্যবহার করে রান্না করতে হবে। ডায়াবেটিস রোগীর জন্য
শুধুমাত্র একটি সবজি নির্বাচন না করে, বিভিন্ন ধরনের সবজি নির্বাচন করতে হবে। এতে
শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করতে চাইলে আপনাকে সবজি খাওয়ার প্রতি গুরুত্ব দিতে
হবে। কোন সবজিতে কি উপাদান আছে তা আপনাকে জেনে বুঝে খেতে হবে। প্রায় সবজিতে
ক্যালোরি কম, খাদ্য আঁশ বেশি, বিভিন্ন ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে
যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে। যার ফলে শরীর সুস্থ থাকে। নিম্নে ডায়াবেটিস
রোগী উপকারের কয়েকটি সবজির পুষ্টি গুণ তুলে ধরা হলো:-
ডায়াবেটিস রোগীর জন্য উপকারী সবজি:-
ডায়াবেটিস দীর্ঘমেয়াদী একটি রোগ। এ রোগ হলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের
তুলনায় বেড়ে যায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই রোগ নিয়ন্ত্রণের জন্য
শারীরিক ব্যায়ামের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন করা জরুরী। ডায়াবেটিস
রোগীর সবজি রেসিপি, এই রোগ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের শাকসবজি অত্যন্ত
উপকারী। অধিকাংশ শাক-সবজিতে ক্যালরি ও কার্বোহাইড্রেটের মান কম হলেও খাদ্য আঁশ,
খনিজ উপাদান ও ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে।
এ রোগ নিয়ন্ত্রণের জন্য সবজির অন্যতম প্রধান উপকারিতা হল, এতে থাকা খাদ্য আঁশ বা
ফাইবার হজম প্রক্রিয়া ধীরে করে এবং রক্তে গ্লুকোজ দ্রুত প্রবেশ করতে বাধা দেয়।
যার ফলে খাবার খাওয়ার পর হঠাৎ রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি কমে
যায়। ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখে যা অতিরিক্ত খাবার গ্রহণ থেকে দূরে রাখে
এবং ওজন নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের
জন্য সবজি একটি গুরুত্বপূর্ণ উপাদান। নিম্নে ডায়াবেটিস রোগের জন্য উপকারী
কয়েকটি সবজির পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করা হলো।
করলা:-
করলা আমাদের কাছে অতি পরিচিত একটি সবজি। ডায়াবেটিস রোগীর জন্য ইহা খুব উপকারী।
ডায়াবেটিস রোগীর সবজি রেসিপি, এই সবজিতে কয়েক ধরনের সক্রিয় উপাদান আছে যেমন
চ্যারান্টিন যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া
ইহাতে রয়েছে পলিপেপটাইড পি নামক একটি যৌগ। ইহা ইনসুলিনের মত কার্যক্রম প্রদর্শন
করে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক হিসেবে কাজ করে। ১০০ গ্রাম করলাতে রয়েছে
কার্বোহাইড্রেট ৩.৭০ গ্রাম, প্রোটিন ১ গ্রাম, ফ্যাট ০.১৭ গ্রাম, খাদ্য আঁশ ২.৮০
গ্রাম, ভিটামিন এ ৪৭১ আইইউ, ভিটামিন সি ৮৪ মিলিগ্রাম, পটাশিয়াম ২৯৬ মিলিগ্রাম,
ক্যালসিয়াম ১৯ মিলিগ্রাম, আয়রন ০.৪৩ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ১৭ মিলিগ্রাম।
পালং শাক:-
পালং শাক ডায়াবেটিস রোগীর জন্য অনেকটা ওষুধের মত কাজ করে। ডায়াবেটিস রোগীর সবজি
রেসিপি, এই সবজিতে থাকা ক্যালসিয়াম, ফাইবার, প্রোটিন, আয়রন সহ আরো পুষ্টি
উপাদান ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে অনেক উপকারী। অনেক গবেষণায় দেখা গিয়েছে
ফাইবার সমৃদ্ধতার কারণে ইহা রক্তের শর্করা নিয়ন্ত্রণের সাহায্য করে এবং ইনসুলিন
সংবেদনশীলতাকেও উন্নত করে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হয়।
প্রতি ১০০ গ্রাম পালং শাকে রয়েছে শর্করা ৩.৬ গ্রাম, খাদ্য আঁশ ২.২
গ্রাম, ভিটামিন সি ২৮ মিলিগ্রাম, ভিটামিন ই ২ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৯৯
মিলিগ্রাম, লৌহ ২.৭ মিলিগ্রাম, ভিটামিন এ ৯৪০০ মাইক্রোগ্রাম, বিটা
ক্যারোটিন ৫৬২৬ মাইক্রোগ্রাম, ভিটামিন কে ৪৮৩ মাইক্রোগ্রাম, ক্যালসিয়াম ৯৯
মিলিগ্রাম। এই উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে
সুস্থ রাখতে সাহায্য করে। পালংশাকে উচ্চমাত্রায় ম্যাগনেশিয়াম থাকায় রক্তচাপ
কমাতে সাহায্য করে। এই শাক তাজা এবং অল্প সিদ্ধ করে খেলে বেশি
অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়।
লাল শাক:-
সহজলভ্য এই শাক অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর। ডায়াবেটিস রোগীর
সবজি রেসিপি, ইহা ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত উপকারী লাল শাকের ফাইবার রক্তের
শর্করার মাত্রা দ্রুত বাড়তে দেয় না। এই শাকের ফাইবার ডায়াবেটিস রোগীর জন্য খুব
উপকারী, নিম্নে ১০০ গ্রাম লাল শাকের পুষ্টিগুণ দেয়া হলো। শক্তি ২৩ কিলোক্যালরি,
কার্বোহাইড্রেট ৩.৬ গ্রাম, প্রোটিন ২.২ গ্রাম, ভিটামিন সি ২৮ মিলিগ্রাম, ভিটামিন
ই ২ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৯৯ মিলিগ্রাম, লৌহ ২.৭ মিলিগ্রাম
লাউ:-
লাউ পৃথিবীর পুরোন চাষ হওয়া সবজির মধ্যে একটি। সুস্বাদু ও পুষ্টি গুনে ভরপুর এই
সবজি জন্মায় আফ্রিকায়। এটি সবজি হিসেবে আমরা সাধারণত খেয়ে থাকি। শুধু লাভ
নয়, এর বাকল, লতা এমনকি পাতাও খাওয়া যায়। ডায়াবেটিস রোগীর সবজি
রেসিপি, এই সবজিতে প্রচুর পরিমাণ ফাইবার আছে। এছাড়া ভিটামিন স্থুল থাকে যেমন ,
ম্যাগনেসিয়াম, সেলিনিয়াম, ম্যাঙ্গানিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই
সবজিতে গ্লাইসেমিক ইনডেক্স অত্যন্ত কম যার ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত
বাড়ায় না।
এ গুনাগুনের জন্য ডায়াবেটিস রোগীরা পরিমিত পরিমাণে এটি খেতে পারবেন। ১০০ গ্রাম
লাউয়ের পুষ্টিগুণ নিম্নে দেওয়া হল, ক্যালোরি ১৪ কিলোক্যালরি, পানি ৯৬ গ্রাম,
কার্বোহাইড্রেট ৩.৩ গ্রাম, প্রোটিন, ০.৬ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, আঁশ
০.৫ গ্রাম, ক্যালসিয়াম ২৬ মিলিগ্রাম, আয়রন ০.২ মিলিগ্রাম, ভিটামিন সি, ১০
মিলিগ্রাম, পটাশিয়াম ১৭০ মিলিগ্রাম। ম্যাগনেসিয়াম, জিংক ও ফসফরাস খুব
অল্প পরিমাণে আছে।
পটল:-
গোটা বিশ্বে ডায়াবেটিসের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। ডায়াবেটিস রোগীর সবজি
রেসিপি, এই পরিস্থিতিতে সবাইকে সর্তক হতে হবে।পটল খেলে ডায়াবেটিস অনেকটা
নিয়ন্ত্রণ করা যায়। পটল এবং পটলের বীজ ডায়াবেটিস রোগীর জন্য অনেক উপকারী।
পটলের ফ্যাভিনয়েড, কপার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম উপাদান আছে যা রক্তের শর্করা
নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পটলের গ্লাইসেমিক ইনডেক্স কম থাকায়
রক্তের সুগার বাড়ায় না।
পটল ইনসুলিন এর কার্যকারিতা বাড়াতে সহায়তা করে। ১০০ গ্রাম পটলের পুষ্টিগুণ
নিম্নে দেওয়া হল:-খাদ্যশক্তি ৩১ কিলো ক্যালরি, প্রোটিন ২.৪ গ্রাম, চর্বি ০.৬
গ্রাম, আশঁ ৩ গ্রাম, শর্করা ৪.১ গ্রাম, ভিটামিন এ ২৫৫ আইইউ, ভিটামিন সি ২৯
মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩০ মিলিগ্রাম, ফসফরাস ৪০ মিলিগ্রাম, লৌহ ১.৭ মিলিগ্রাম,
পটাশিয়াম ৮৩ মিলিগ্রাম ।
ডায়াবেটিস রোগীর জন্য স্বাস্থ্যকর সবজি বাছাইয়ের উপায়:-
ডায়াবেটিস দীর্ঘমেয়াদী একটি জটিল স্বাস্থ্য সমস্যা। এ রোগে রক্তের শর্করার
মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। এ পরিস্থিতিতে খাদ্য অভ্যাস নিয়ন্ত্রণ
করা অত্যন্ত জরুরী। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চাইলে সবজি নির্বাচন করা ক্ষেত্রে
সচেতন হতে হবে। অধিকাংশ সবজিতে ক্যালরি কম, ফাইবার বেশি বিভিন্ন ভিটামিন, খনিজ
উপাদান ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। যা শরীর সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে।
কিন্তু সব ধরনের সবজি ডায়াবেটিস রোগীর জন্য উপকারী নয়। তাই স্বাস্থ্যকর সবজি
বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।
সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে গ্লাইসেমিক ইনডেক্স এবং গ্লাইসেমিক লোডের দিকে।
গ্লাইসেমিক্ ইনডেক্স কম সবজিগুলো রক্তে শর্করা ধীরে ধীরে বাড়ায়, যার ফলে রক্তে
হঠাৎ গ্লুকোজের বৃদ্ধির সম্ভাবনা কম থাকে। গ্লাইসেমিক ইনডেক্স কম এ ধরনের
কিছু সবজির নাম নিচে দেওয়া হল:-পুঁইশাক, লাল শাক, পালং শাক, ঢেঁড়স, ঝিঙ্গা,
করলা, লাউ, শসা, বাঁধাকপি ফুলকপি, দুধ, মসুর ডাল, পেয়ারা, আপেল, পাকা পেঁপে,
কমলা, গাজর ইত্যাদি।
দ্বিতীয় ধাপে গুরুত্ব দিতে হবে ফাইবারের দিকে। ফাইবার সমৃদ্ধ খাবার হজম
প্রক্রিয়া ধীরে করে এবং কার্বোহাইড্রেট শোষণ নিয়ন্ত্রণ সাহায্য করে। যার ফলে
রক্তের শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পায় না। নিম্নে ফাইবার সমৃদ্ধ কিছু ফল ও
সবজির নাম দেওয়া হলো যেমন ওটমিল, বার্লি , নাশপাতি, ব্রকলি মটরশুটি, অ্যাভোকাডো,
মেথি, আপেল, কলা, বাদাম ইত্যাদি।
ডায়াবেটিস রোগীর সুস্থতার জন্য আপনি বিভিন্ন রং বেরঙের সবজি বেছে নিতে পারেন।
হলুদ, লাল, সবুজ, বেগুনি ইত্যাদি। এগুলো সবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং
ফাইটোনিউট্রিয়েন্ট আছে যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।
গাজর. বিটরুট, ক্যাপসিকাম, টমেটো ইত্যাদি অল্প পরিমাণ খাওয়া উচিত।
স্টার্চ যুক্ত খাবার কম খেতে হবে। স্টার্চ হচ্ছে এক ধরনের জটিল কার্বোহাইডেট। ইহা
অসংখ্য গ্লুকোজ অনুর সমন্বয়ে যুক্ত খাবার। এই খাবারগুলো মানুষের খাদ্যের
প্রধান শক্তির উৎস। গম, আলু, ভট্টা, চাল, কাসাভা, কচুতে প্রচুর
পরিমাণ স্টার্চ পাওয়া যায়। স্টার্চ য়ুক্ত খাবার গুলো ডায়াবেটিস রোগীকে পরিমাণ
মত খেতে হবে। এগুলোকে এড়িয়ে চলা যাবে না, কিন্তু অন্যান্য কার্বোহাইড্রেট যুক্ত
খাদ্যশস্যের সঙ্গে ভারসাম্য রেখে গ্রহণ করাই ভালো।
মৌসুমী তাজা ও টাটকা সবজি বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। তাজা বা টাটকা সবজিতে
পুষ্টিগুণ বেশি থাকে। সবজি কেনার সময় বা রান্না করার সময় সবজির গঠন, সতেজ রং
দেখে নেওয়া উচিত। অতিরিক্ত প্রক্রিয়াজাত উপাদান যেন সবজিতে না থাকে, সেদিকে
খেয়াল রাখতে হবে। দীর্ঘক্ষণ তাজা টাটকা রাখার জন্য ব্যবহৃত উপাদান স্বাস্থ্যের
জন্য ঝুঁকিপূর্ণ।
ডায়াবেটিস রোগীর জন্য সবজি কিভাবে রান্না করবেন:-
সবজি রান্না পদ্ধতি ডায়াবেটিস নিয়ন্ত্রণের যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখে।
অতিরিক্ত তেল এবং মসলা ব্যবহার করা যাবে না। দীর্ঘক্ষণ তাপে রাখা যাবে না বা বেশি
সেদ্ধ করলে পুষ্টি উপাদান নষ্ট হয়ে যেতে পারে। শুধুমাত্র শর্করা নিয়ন্ত্রণের
জন্য সবজি বাছাই করা উদ্দেশ্য নয়, ইহা সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ। শরীরে ডায়াবেটিস দেখা দিলে যে বিষয়ে সবচেয়ে সতর্ক হয় তা হলো
খাওয়া- দাওয়া । ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সঠিক খাদ্য অভ্যাসের পাশাপাশি
রান্না পদ্ধতিতেও বিশেষ গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না
ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক।
ভাপিয়ে সবজি রান্না করা:-
ডায়াবেটিস রোগীর জন্য একটি স্বাস্থ্যকর উপায় ভাপিয়ে রান্না করা। এ পদ্ধতিতে
রান্না করলে বেশি পরিমাণ তেল ব্যবহার করতে হয় না। এতে সবজির ভিটামিন গুলো নষ্ট
হয় না। লাউ, গাজর, ফুলকপি, ব্রকলি, ঝিঙ্গা এগুলো সবজি সহজ পাচ্য।
অতি সহজে সেদ্ধ হয়ে যায় এবং পুষ্টিগুণ অক্ষুন্ন থাকে। প্রায় সবজি ভিটামিন,
খনিজ, খাদ্য আঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয়। রান্নার ভুল পদ্ধতির কারণে
অনেক ক্ষেত্রে সবজির অনেক পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়।
যার কারণে সবজি ভাপিয়ে রান্না করা স্বাস্থ্যকর একটি পদ্ধতি। এই পদ্ধতিতে রান্না
করলে সবজি সরাসরি পানির সংস্পর্শে আসে না। যার ফলে পানিতে দ্রবণীয় অনেক ভিটামিন
ও খনিজ উপাদান নষ্ট হয় না। ভিটামিন সি এবং ভিটামিন বি অতিরিক্ত সিদ্ধ করার ফলে
কমে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যদি ভাপিয়ে রান্না করেন তাহলে এসব
পুষ্টি উপাদান অনেকটাই সংরক্ষিত থাকে। এতে শরীর সবজি থেকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি
গ্রহণ করতে পারে।
সেদ্ধ করে রান্না করার পদ্ধতি:-
শাকসবজিতে দুইটি গুরুত্বপূর্ণ ভিটামিন থাকে, প্রথমটি হচ্ছে পানিতে দ্রবণীয়
ভিটামিন যেমন ভিটামিন বি ও ভিটামিন সি। অপরটি হচ্ছে চর্বিতে দ্রবনীয় যেমন
ভিটামিন এ, ডি, ই এবং কে। শাকসবজি দীর্ঘক্ষণ সিদ্ধ করলে পানিতে দ্রবণীয় ভিটামিন
সি ও বি কমপ্লেক্সের একটি অংশ নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে ভিটামিন সি তাপের
প্রতি সংবেদনশীল হওয়ায় অতিরিক্ত সিদ্ধ করার ফলে এর পরিমাণ কমে যেতে পারে।
অপরদিকে চর্বিতে দ্রবনীয় ভিটামিন স্থিতিশীল হলেও দীর্ঘ সময় উচ্চতাপে রান্না
করলে সেগুলো কিছুটা ক্ষতি হতে পারে। তাই শাকসবজি রান্নার সময় অল্প পরিমাণ পানি
ব্যবহার করা। প্রয়োজনের বেশি সিদ্ধ না করা এবং সম্ভব হলে সবজি ঝোল আকারে খাওয়া
ভালো। এতে সবজির ভিটামিন খনিজ উপাদান সংরক্ষিত থাকে এবং শরীর প্রয়োজনীয় পুষ্টি
গ্রহণ করতে পারে।
অতিরিক্ত তেল দিয়ে রান্না করলে খাদ্যে ক্যালরির পরিমাণ বেড়ে যেতে পারে। এতে
শরীরের ওজন বেড়ে যায়। যা ডায়াবেটিস রোগীর জন্য ঝুঁকিপূর্ণ হয়।
অতিরিক্ত ওজন শরীরের ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়। সেই জন্য রান্নার সময়
অল্প তেল ব্যবহার করে খাদ্যে ক্যালরির মান নিয়ন্ত্রণে রাখা শরীরের জন্য ভালো।
অল্প তেলে রান্না করা খাবার সহজ পাচ্য হয়। রান্নার সময় জলপাইয়ের তেল, সরিষার
তেল ও উদ্ভিজ্জ তেল অল্প পরিমাণে কম ব্যবহার করা যেতে পারে। অতিরিক্ত চিনি,
মসলা, সস ব্যবহার না করায় স্বাস্থ্যের জন্য ভালো। এতে খাবারের
প্রকৃত স্বাদ বজায় থাকে।
লবণের ব্যবহার:-
লবণ সাধারণত সোডিয়ামের উৎস। শরীরে তরল ভারসাম্য বজায় রাখতে এবং স্নায়ু ও
পেশির স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য সোডিয়ামের প্রয়োজন হয়। অতিরিক্ত
সোডিয়াম গ্রহণ করলে শরীরে পানি জমতে পারে এবং উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে।
উচ্চ রক্তচাপের ফলে কিডনি, রক্তনালী, হৃদ যন্ত্রের উপর প্রভাব পড়তে পারে।
এগুলো সমস্যা ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে আরো ঝুঁকি বাড়িয়ে দেয়। খাবারের
স্বাদ বাড়াতে চাইলে অতিরিক্ত লবণ ব্যবহার না করে, প্রাকৃতিক মসলা ও ভেষজ
ব্যবহার করা যেতে পারে।
যেমন রসুন, আদা, ধনেপাতা, পুদিনা পাতা, জিরা, দারচিনি, লেবুর রস ইত্যাদি। এগুলো
ব্যবহার করলে খাবারের স্বাদ বৃদ্ধি হয় এবং অতিরিক্ত লবণ গ্রহণ থেকে নিজেকে
রক্ষা করা যায়। অতিরিক্ত সোডিয়াম স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। সেই
জন্য রান্নায় পরিমিত লবণ ব্যবহার করাটাই স্বাস্থ্যসম্মত।
লেখকের মন্তব্য:-
এ কনটেন্ট লেখার উদ্দেশ্য ডায়াবেটিস রোগীর জন্য সহজ পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত
সবজি রেসিপি সম্পর্কে সঠিক ধারণা দেওয়া। ডায়াবেটিস দীর্ঘমেয়াদি একটি
স্বাস্থ্য সমস্যা। এই রোগ নিয়ন্ত্রণের জন্য আপনাকে ঔষধের পাশাপাশি সঠিক ও
পুষ্টিকর খাদ্য অভ্যাস গড়ে তুলতে হবে। আশা করি এই কনটেন্টের আলোচিত তথ্য ও
রেসিপি গুলো থেকে পাঠক উপকৃত হবেন এবং ডায়াবেটিস রোগীর জন্য স্বাস্থ্যকর খাদ্য
পরিকল্পনা তৈরি করতে পারবেন।
কিন্তু মনে রাখবেন কোন একক সবজি বা রেসিপি ডায়াবেটিস চিকিৎসা নয়, স্বাস্থ্যকর
খাদ্য অভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত ঘুম, চিকিৎসকের পরামর্শ
অনুযায়ী চিকিৎসা গ্রহণ। সবকিছু মিলিয়েই ডায়াবেটিস নিয়ন্ত্রণ। ভবিষ্যতে
স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত নির্ভরযোগ্য এবং তথ্যভিত্তিক বিষয়গুলো
উপস্থাপনের চেষ্টা অব্যাহত থাকবে।


.webp)
.webp)

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url